তালায় কিশোর-কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালায় আমরা বন্ধু’র উদ্যোগে কিশোর কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিদ্যালয়টির ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজের পূর্বে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































